বৈষম্যবিরোধী আন্দোলন
পুলিশসহ নিহত ছাত্র-জনতার মাগফেরাত কামনায় দোয়া
Anti-discrimination movement
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পুলিশ। শুক্রবার বাদ জুমা রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিরা দোয়ায় অংশ নেন।