পবা-মোহনপুর আসনে স্বতঃফূর্ত নির্বাচন অনুষ্ঠিত
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রার্থী ছিলেন ৭ জন। কেন্দ্র ছিল ১৫০টি। ঠান্ডা ও কুয়াশার কারনে সকালে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে থাকে। বিএনপি ও কয়েকটি সংগঠন নির্বাচন বর্জন করলেও এর প্রভাব এখানে পড়েনি।
ভোট কেন্দ্রগুলির প্রিজাইডিং অফিসারগণ সন্তোষ প্রকাশ করে বলেন, ভোটারগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রয়োগ করেছেন। দুপুর ১.৩০ মনিটের দিকে এই আসনের মোহনপুর মতিহার সরকারি প্রাইমারি স্কুলের পাশে পান বরজে একটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে।
আইন প্রয়োগকারি সংস্থা তখনি ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেন। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দীতে ২ জনকে সনাক্ত করা হয়। এতে ভোটারদের মধ্যে কোন প্রতিক্রিয়া সৃস্টি হয়নি। এই আসনের পারিলা হাই স্কুল কেন্দ্রে নৌকার প্রার্থী আসাদুজ্জজামান আসাদ ও এমপি আয়েন উদ্দীনের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃস্টি হয়।
আসাদুজ্জামান আসাদের নৌকা প্রতীকের সমর্থকরা অভিযোগ করেন, এমপি আয়েন উদ্দীনের সমর্থকরা তাদেরকে ভোট দিতে বাধা দেয় ও মারধর করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ভোট পড়েছে শতকরা ৪০ শতাংশ।