ঢেঁড়সের বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

Cultivation of sorghum
অনলাইন ডেস্ক : ২৫ আগস্ট ২০২৪ ০১:০৯ পূর্বাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক : ২৫ আগস্ট ২০২৪ ০১:০৯ পূর্বাহ্ন
ঢেঁড়সের বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি
ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের চাষ।.......সংগৃহীত ছবি

ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে। হাটে-বাজারে নতুন ঢেঁড়স ৪০ টাকা করে বিক্রয় হচ্ছে। বাজারে দাম বেশ ভালো হওয়ায় উপজেলার ঢেঁড়স চাষিদের মুখে হাঁসি ফুটেছে।

হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, ঢেঁড়সের আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার সারা বছরেই ঢেঁড়সের চাষাবাদ করছে কৃষক। তাই এবার ঢেঁড়সের ফলন গত বারের চেয়ে বেশি হচ্ছে। ঢেঁড়স চাষে কীটনাশক ব্যবহার না করলেও চলে। তবে ক্ষেতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক আ. মালেক বলেন, আমি এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছি। এবার ঢেঁড়স চাষের জন্য উপযুক্ত আবহাওয়াও ছিল। বর্তমানে বাজারে ঢেঁড়স ৪০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ীরা আমাদের ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে। ঢেঁড়স তোলার পর ওই জমিতে আমন ধান লাগানো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, ঢেঁড়স চাষের প্রতি এ উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বাড়ছে। ঢেঁড়স চাষের কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন ও দাম ও ভালো পাওয়া যায়। এতে কৃষক অতি সহজেই তার ক্ষতি পুশিয়ে নিতে পারে।