চেয়ারম্যান ফিরোজ হোসেনের প্রতি অনাস্থা আনলেন ইউপি সদস্যরা!
নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনাস্থা প্রস্তাব আনলেন ১১জন ইউপি সদস্য ও সদস্যা। গত ২৫শে আগষ্ট রবিবার পরিষদের সদস্যরা চেয়ারম্যানের প্রতি অনাস্থা আনেন।
জানা গেছে, নওগাঁর বদলগাছীর ৪নং মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেন গত ৪ই আগষ্ট রবিবার থেকে অনুপস্থিত থাকায় গত ২২শে আগষ্ট বৃহস্পতিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্রজনতা ও সাধারণ মানুষ চেয়ারম্যান ফিরোজ হোসেনের অপসারণ চেয়ে আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫শে আগষ্ট রবিবার আন্দোলন চলমান থাকলে আন্দোলনে ৪নং মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ হোসেন দুর্নীতি ও অনিয়ম সহ মেম্বারদের সঙ্গে অসৎ আচরণ, গ্রাম পুলিশদেরকে অসামাজিক ভাষায় গালিগালাজ, মারপিট এবং সেবা প্রত্যাশীদের ভোগান্তি সহ ইউনিয়ন পরিষদের উন্নয়নের একক হস্তক্ষেপের কারণ উল্লেখ করে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ও সাধারণ জনগনের আন্দোলনে মুখে ইউনিয়ন পরিষদের ১১জন সদস্য চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে অনাস্থার প্রস্তাব আনেন এবং অভিযোগটি ২৫শে আগষ্ট রবিবার বিকেল ৫টায় বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান প্রতি অনাস্থা আনার বিষয়ে জানতে চাইলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন রশীদ বলেন, ছাত্র জনতার চাপে স্বাক্ষর করেছি।
৬নং ইউপি সদস্য এরশাদ আলীর বলেন, আমি স্ব ইচ্ছায় স্বাক্ষর করেছি।
অনাস্থা প্রস্তাবে সাক্ষরের ব্যপারে (১,২,৩) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা জানান, সবাই সম্মমিলিত ভাবে স্বাক্ষর করেছি কাউকে জোর করে স্বাক্ষর নেই নি। ।
ছাত্র সমাজের নেতা রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন গত ৪ আগষ্ট থেকে অধ্যবধি ২৫ আগষ্ট প্রযন্ত অফিসে আসেনাই, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার সেবা নিতে গেলে তার ব্যাবসাপ্রতিষ্ঠান পাহাড়পুর ইউনিয়ন মৌজা পাঁচঘরিয়া যেতে হয়।
তিনি আরও বলেন মেম্বারগন গত ২৫ শে আগষ্ট ইউএনও হাতে দিয়েছে আমরা সাথে ছিলাম রিসিভ কপি আছে।
এ ব্যপারে ছাত্র নেতা আমিনুর ইসলামের বলেন, চেয়ারম্যান ফিরোজ হোসেন ইউনিয়ন পরিষদে সময় সঠিক মতো অফিসে না আসায় না আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। ইতি পূর্বে আওয়ামীলীগের ক্ষমতাবলে ৪টি বেসরকারি স্কুল ও মাদ্রাসার সভাপতি হয়ে কোটি টাকা নিয়োগ বানিজ্য করেছেন। এছাড়াও প্রকল্পে টাকা লুটপাট সহ অনেক কারন আছে তাই চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।
মেম্বারদের অনাস্থা বিষয়ে চেয়ারম্যান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অনাস্থা প্রস্তাবের ব্যপারে শুনেছি এবং মেম্বার ডেকে এনে স্বাক্ষর করে নিয়েছে এবং ইউএন দিছে, তবে আমি এখনও কোন অফিস থেকে কোন চিঠি পাইনি।
এ ব্যপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।