রাজশাহীর পদ্মায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

Bodies of four missing persons recovered from Padma
নিজস্ব প্রতিবেদক ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৩ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৩ পূর্বাহ্ন
রাজশাহীর পদ্মায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে গত ১ সেপ্টেম্বর রোববার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে বাকি  দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।

মৃতদের চর মাজারদিয়াড় চরে সকাল সাড়ে ৯টায় নামাযে জানাজা শেষে  পাশাপাশি দাফন করা হয়। 

উল্লেখ রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে নৌকা যোগে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতারিয়ে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।