ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়ে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদোসী (২০)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে প্রাইভেটকারটি ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকায় বিদ্যুতের খুঁটিবহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়।
তিনি বলেন, ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতে ঢুকে পড়লে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।