দেশে গ্রাহক পর্যায়ে শীর্ষে 'গার্ডিয়ান লাইফ'
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লি: কক্সবাজার জেলা অফিস কার্যক্রম পরিদর্শন করেছেন সিনিয়র কর্মকর্তা জাফর আহমদ।
বুধবার ৪ সেপ্টেম্বর দুপুরে তিনি পৌর শহরের বাজারঘাটাস্থ জেলা অফিসে কর্মীরত কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এর আগে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
আগত অতিথি বক্তব্যে বলেন, গার্ডিয়ান লাইফ 'থাকবো ছায়া হয়ে' শ্লোগানে দেশব্যাপি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। দেশের গ্রাহক পর্যায়ে শীর্ষে রয়েছে। গার্ডিয়ানের কার্যক্রম আরো বেশি ছড়িয়ে দিতে সকলকে আন্তরিক হতে হবে।
সাক্ষাৎ পরবর্তী এক মতবিনিময় সভা কক্সবাজার অফিসের এরিয়া ম্যানেজার বিকাশ চন্দ্র দে'র সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার, লেখক ও গবেষক রবিউল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলে গার্ডিয়ানের কার্যক্রম জেলায় ছড়িয়ে দিতে একমত পোষণ করেন৷ অতিথি কর্মকর্তা জেলা অফিসের চলমান কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন।