রাজশাহীতে লিটনসহ ৪৪১ জনের নামে মামলা

Former Mayor AHM Khairuzzaman Liton
অনলাইন ডেস্ক : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন
রাজশাহীতে লিটনসহ ৪৪১ জনের নামে মামলা
সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এর মধ্যে মামলায় সাবেক সিটি মেয়র লিটনসহ ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে নগরের বোয়ালিয়া থানায় এ মামলা করেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তার বাড়ি নগরের তেরোখাদিয়া মহল্লায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ৫ আগস্ট নগরের রানীবাজারে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

ওসি জানান, মামলার আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলের প্রভাবশালী নেতা খায়রুজ্জামান লিটনের নামে রাজশাহীতে এ পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে। লিটন এখন আত্মগোপনে আছেন।