বদলগাছীতে পটল ক্ষেত থেকে গুড় ব‍্যবসায়ীর লাশ উদ্ধার।

Body of molasses trader recovered from Patal field in Badalgachi.
নওগাঁ প্রতিনিধি, বদলগাছী ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২২ পূর্বাহ্ন সারা বাংলা
নওগাঁ প্রতিনিধি, বদলগাছী ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২২ পূর্বাহ্ন
বদলগাছীতে পটল ক্ষেত থেকে গুড় ব‍্যবসায়ীর লাশ উদ্ধার।

খলসি গ্রামে পটলের ক্ষেতের পাশে থেকে  গুড় ব‍্যবসায়ী ফয়জুল(৫০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর সকাল ১১টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানা পুলিশ উদ্ধার করে। 

নিহত ফুয়জুল (৫০) বদলগাছীর বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে এবং গুড় ব‍্যবসায়ী এবং  সে হৃদরোগ ও গুটিরোগি বলে জানা যায়।

 থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর  ভোর সাড়ে ৫টায় ভোন্জকোল গ্রামের বাবুল(৫৫) খলসি বাজার থকে হাফ কিলো দুরে ঢেকরা রোডের পাশে পটলের প্রজনন করাতে  পটলের ক্ষেতে আসলে পার্শবর্তী জমিতে ঢেকরা গ্রামের ফয়জুলের(৫০) লাশ দেখতে পায় এবং সাথে সাথে বিষয়টি লোকজনকে জানালে এলাকায় লাশের ঘটনাটি ছড়িয়ে পড়ে। বিষয়টি  সাথেসাথে বিষয়টি থানা পুলিশকে জানালে সকাল ৯টায় থানা পুলিশের এস আই নিহার চন্দ্র ঘটনা স্থলে পরিদর্শনে আসেন।

স্থানীয় বাজারের দোকানীরা জানান, গতকাল ৪ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা আনু সাড়ে ৮টার দিকে খলসি মোড়ে চা নাস্তা করে। ব‍্যবসায়ী ফয়জুল খলসি বাজারে রাত ১০টার পর পর্যন্ত বাজারে থাকে। গতকাল বুধবার সন্ধা সাড়ে ৮টার দিকে  চা খেয়ে বাড়ি দিকে পায়ে হেটে রওনা দেয়। আজ সকালে তার লাশ পাওয়া গিয়েছে।

স্থানীয়রা আরও বলেন, কিছুদিন আগে ফয়জুল অসুস্থ হয়েছিলো। ডাক্তার তাকে ভারি কাজকর্ম করতে মানা করেছে। গতকাল রাতে বাজারে ছিলো। 

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম(পিপিএ)বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ আছে। এ ব‍্যপারে আইনি প্রক্রিয়া চলছে।