এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কাজ সপ্তাহে ৫ দিন, নিয়োগ দিচ্ছে ব্র্যাক

BRAC (NGO) Jobs
অনলাইন ডেস্ক : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৪ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৪ পূর্বাহ্ন
কাজ সপ্তাহে ৫ দিন, নিয়োগ দিচ্ছে ব্র্যাক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।........সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির এইচআর বিভাগ ডেপুটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: এইচআর, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ, সমাজকর্ম, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং ডাটাবেজ ব্যবস্থাপনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং আরো অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪