পবায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
রাজশাহীর পবায় ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর, উন্মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, নদী ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ১৬টি জলাশয়ে পর্যায়ক্রমে ৫’শ কেজি দেশীয় প্রজাতির বিভিন্ন পোনামাছ অবমুক্ত করাহয়।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলাসাড়ে ১১টায় উপজেলা পরিষদ অভ্যন্তরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুসালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোঃআব্দুলওয়াহেদ মন্ডল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুবাসির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সক্টাটর রেহেনা আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) মোসা: ইসমোতারা খাতুন, উপজেলা ডেভেল পমেন্ট ফ্যাসিলিটিটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক সহ সিনিয়র উপ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার আবুসালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, দেশীয় বিভিন্নপ্র জাতির মাছ হাট বাজারে এখন আর দেখা যায় না। মাছে প্রচুর আমিষ আছে। নদী সহ উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণের ফলে আমিষের চাহিদা পূরণের পাশা পাশি মাছ উৎপাদন বৃদ্ধি পাবেএবং স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা সহ আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বারনই নদীর ৩টি মৎস্য অভয়াশ্রম ও উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার ১৬টি জলাশয়ে রুই জাতীয় মাছ ও শিং মাছের পোনা সহ ৫’শ কেজি দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করাহয়।