সায়েন্সল্যাবের পরিস্থিতি এখন শান্ত : পুলিশ

অনলাইন ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৬ পূর্বাহ্ন
সায়েন্সল্যাবের পরিস্থিতি এখন শান্ত : পুলিশ
.......সংগৃহীত ছবি

ঢাকা কলেজ  ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করছি তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যায়। 






এর আগে পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুপুর ১টার পর সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজেরি শিক্ষার্থীরা।