বয়স ত্রিশ ছুঁই ছুঁই, জেনে নিন

Age thirty-something
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ০১:১৭ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ২৯ অক্টোবর ২০২৪ ০১:১৭ অপরাহ্ন
বয়স ত্রিশ ছুঁই ছুঁই, জেনে নিন
পুরুষের শরীরের যত্ন .....সংগৃহীত ছবি

 


মেয়েদের পাশাপাশি  ছেলেদের ও উচিৎ নিজের যত্ন নেয়া। বয়স ৩০ পার হলেই পুরুষদের শরীরের দিকে বাড়তি নজর দিতে হবে। যকোনও অসুখের আশঙ্কা যদি থাকে তা জানতেই স্বাস্থ্য পরীক্ষা। তাছাড়া সুষম খাবার খাওয়া, নেশার মাত্রা কমানো, নিয়মিত শরীরচর্চাও জরুরি।
 চলুন জেনে নেয়া যাক পুরুষেরা কী ভাবে শরীরের যত্ন নেবেন?
১) মানসিক চাপ:  সংসারের দায়িত্ব , কর্মক্ষেত্রে প্রতিযোগিতা,সামলাতে সামলাতে মনের উপর চাপ অনেকখানিই বেড়ে যায়। দুশ্চিন্তা, উদ্বেগে ভোগেন অনেক পুরুষই, কিন্তু মুখে প্রকাশ করেন না। দীর্ঘ সময় ধরে বাড়তে থাকা মানসিক চাপ এক সময়ে গিয়ে অবসাদ বা যে কোনও জটিল মানসিক রোগের কারণ হয়ে উঠতে পারে। তাই কাজের মাঝে বিরতি নেওয়া ভীষণ জরুরি। 
২) শরীরচর্চা: যদি জিমে গিয়ে ঘাম ঝরানোর সময় না পান, তা হলে রোজ সকালে হাঁটুন। তাতেও কাজ হবে। দিনে আধ ঘণ্টা সময় শরীরচর্চার জন্য দিতেই হবে। হাঁটাহাঁটি, দৌড়নো, সাঁতার, জগিং, সাইকেল চালানো খুবই ভাল ব্যায়াম।
৩) ধূমপান: ধূমপানের অভ্যাস আছে? তা হলে এখনই বদল আনুন সেই অভ্যাসে। এতে কেবল ক্যানসারের ঝুঁকি বাড়ে না, শরীরে একাধিক রোগের বাসা বাঁধে এই অভ্যাসের কারণে। 
৪) রুপচর্চা: নিজের যত্ন নেয়া ,চুল ,দাড়ি, নখ নিয়মিত কাটা, ফেসিয়াল করা ,হালের ফ্যাশন সর্ম্পকে খোজ রাখা ।
৫) স্বাস্থ্য পরীক্ষা:আপনার শরীরে যদি কোনও রোগ না-ও থাকে, তা হলেও বছরে এক বার অন্তত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হবে। চিকিৎসক জানাচ্ছেন, ৪০ পার করলে ডায়াবিটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়।  তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্যানসার স্ক্রিনিং টেস্ট করানো জরুরি। চিকিৎসকের পরামর্শ নিয়ে হার্টের পরীক্ষা, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, থাইরয়েড টেস্ট ও নির্দিষ্ট কিছু হরমোনের পরীক্ষাও করিয়ে রাখতে হবে।