বড়াইগ্রামে প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

Tied up the guard and stole 3 transformers
নাটোর প্রতিনিধি: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ন
বড়াইগ্রামে প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি
নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১ টা দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যায় চোর চক্র। এসময় তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে । তবুও নিরাপত্তা প্রহরী বাধা দিলে তাকে পোলের সাথে বেঁধে রাখে চোর চক্র। সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেরি দিয়েছি। আবার পাহাড়াদারও রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে ৭টি সহ উপজেলায় ২৮টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে তাহলে সেচের কাজ করবো কেমন করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিবিএন/ ২৯ ডিসেম্বর / অচ