বদলগাছীতে তোপের মুখে আইন শৃঙ্খলার মাসিক সভা স্থগিত করলেন ইউএনও

Mahbub Hasan
প্রতিনিধি বদলগাছী ,নওগাঁ ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৫০ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী ,নওগাঁ ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৫০ অপরাহ্ন
বদলগাছীতে তোপের মুখে আইন শৃঙ্খলার মাসিক সভা স্থগিত করলেন ইউএনও
বদলগাছীতে তোপের মুখে আইন শৃঙ্খলার মাসিক সভা স্থগিত করলেন ইউএনও

নওগাঁর বদলগাছীতে সাধারণ জনতা ও বিএনপির তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করতে বাধ্য হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান। ঘটনাটি ঘটেছে  রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১ টায়।

জানা যায়, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনার করে আসছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় বারবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পরও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আওয়ামী.দোসরদের নিয়ে বিভিন্ন সভা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাধারণ জনগণ ও কিছু বিএনপির নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদের সভায় উপস্থিত হতে বাঁধা দিলে এবং এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভা স্থগিত করেন। 

এ ঘটনায় উপস্থিত বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শাহজাহান আলীর সাথে কথা হলে তিনি জানান, সাধারন জনগণ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের দাবি আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সভা সেমিনার করে আসছেন। সাধারন জনগণ ও বিএনপি নেতা-কর্মীদের এমন অভিযোগের ভিক্তিতে আইন শৃঙ্খলার সভা স্থগিত করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই বিভিন্ন সভা-সেমিনার করি। সেই মোতাবেক আজকেও আইন শৃঙ্খলা মাসিক সভা ছিলো। কিন্তু সভা শুরুর আগেই কিছু লোক এসে হট্টগোল করছিলো তাই ওসি সাহেবের পরামর্শে আজকে সভা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সাথে  কথা বললে তিনি বলেন, উপজেলা বিএনপি অথবা আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না। সাধারন জনগণ বাঁধা দিতে পারে। বিগত দিনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুম,খুন,অর্থ লোপাট সহ নানা অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে সভা করলে সাধারন জনগণ বাঁধা দিবে এমনটাই স্বাভাবিক।

বিবিএন/ ২৯ ডিসেম্বর / অচ