বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ

Community dialogue to prevent child marriage
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন
বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ
বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির রামজীবনপুর গ্রামে রোববার বিকেলে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু -কিশোর -কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজন করে। 

গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে অংশগ্রহণ করেন ৫০ জন নারী। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম প্রমূখ।

গ্রামের নারীরা সংলাপে অংশ নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিবাহ রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতিমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক,  আলোচনা সভা।