কক্সবাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময়ে অর্থ উপদেষ্টা
Dr. Salehuddin Ahmed
কক্সবাজার জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মো: মোকাব্বির হোসেন।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার (অবঃ), র্যাব ১৫ অধিনায়ক ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।