রহনপুরে নতুন ঢাকা কোচ টার্মিনালের উদ্বোধন

Inauguration of new Dhaka coach terminal
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ৩০ ডিসেম্বর ২০২৪ ০১:২৮ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ৩০ ডিসেম্বর ২০২৪ ০১:২৮ অপরাহ্ন
রহনপুরে নতুন ঢাকা কোচ টার্মিনালের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান। রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত এই টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্র্যাক, ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড.মিজানুর রহমান ও কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ি মুখলেসুর রহমান ও খাইরুল ইসলাম,জেলা ট্র্যাক, ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অনেকে।

প্রসঙ্গত:  রহনপুর স্টেশন বাজারে ঢাকাগামী এই নৈশ বাসস্ট্যান্ডটি অবস্থিত ছিল। সেটি স্থানান্তর হয়ে  আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট - রহনপুর  সড়কের নুনগোলায় এই নতুন টার্মিনাল থেকে নৈশকোচগুলো ছেড়ে যাবে।