নতুন পুলিশ সুপার পেল ৪ জেলা

Bangladesh Police
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
নতুন পুলিশ সুপার পেল ৪ জেলা
বাংলাদেশ পুলিশ......সংগৃহীত ছবি


দেশের চারটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর এবং নাটোর জেলায় এই নতুন পদায়ন কার্যকর হবে।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামের পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এই পরিবর্তনগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।