১৯ বনকর্মীকে অপহরণ করল কারা

Abduction of 19 forest workers
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন
১৯ বনকর্মীকে অপহরণ করল কারা
......সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিম এলাকায় অপহরণেরে এ ঘটনা ঘটে। টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। দুইজনের নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনায়নের কাজ করছিলেন বনকর্মীরা। আজ সকালেও সেখানে চারা রোপণ ও আগাছা পরিষ্কার করতে গিয়েছিলেন বেশকিছু বনকর্মী। সেখান থেকে ১৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।