বিদায় ২০২৪
নানা ঘটে যাওয়া দুঃখ কষ্টের ঘটনার মধ্যে দিয়ে বিদায়ের পথে ২০২৪। ২০২৫ কে বরণ করতে চলছে নানা আয়োজন অন্তবর্তী কালীন সরকার
নতুন বছর বরণে কিছু কঠোর নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা কি সেটা মানবো ? কারণ যে অবস্থা তা দেখে মনে হয় আমরা সবাই সরকার যার যা ইচ্ছা তাই করবো এতে কার কি, কিন্তু অবশ্যই এতে কার কি আছে । এভাবে সবকিছু চলতে পারে না চলতে দেয়া যায় না। এরপ্রতিরোধে সকল দেশ প্রেমিক ও মুক্ত মনের মানুষ দের এগিয়ে আসতে হবে।
শুধু মুখে নয় কাজ দিয়ে এর প্রমাণ দেখাতে হবে। কি বলা হচ্ছে যারা বুঝার তারা নিশ্চয় বুঝছেন। নতুন বছরের ক্যালেন্ডার ছাপা হয়েছে ছাপা হয়েছে নতুন ডাইরী। বিপনী বিতান গুলো নতুন সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে। উপহার সহ নানা কিছু কেনা কাটাও চলছে। কোথাও কোথাও মেলা হবে বসবে আড্ডা হবে ভালো খাবারের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান। নিয়মের মধ্যে সব কিছু হলে ভালো কিন্তু তা না হলে অবশ্যয় তা খারাপ। মনে রাখতে হবে আমাদের নিজস্ব ধারা আছে সেই ধারার মধ্যে দিয়ে কাউকে কষ্ট না দিয়ে সুন্দর আয়োজন করা যেতে পারে ।
অনেকে অতীত কে ভূলে যেতে চান ভূলে যেতে চান অনেক কিছু অবার অনেকে অতীত অভিজ্ঞতা নিয়ে সামনে আগাতে চান। যারা চির তরে চলে গেছেন দেশ সমাজ মানুষের জন্য ভূমিকা রেখে গেছেন তাদের ভূলে যাওয়া হবে স্বার্থপরতা। ৫৩ বছর ধরে এদেশের মানুষের সার্বিক স্বপ্ন বারবার নানা কারণে বাধাগ্রস্থ হয়েছে। একথা যেমন সত্য তেমন নানা সুযোগে সুযোগ সন্ধানীরা ফাইদা লুটেছে এ কথাও সত্য। তাই বারবার বয়েছে প্রতিবাদের ঝড়। সুযোগ সন্ধানীদের মুখোস পাল্টাতে সময় লাগেনা। এসব দেখে সাধারণ মানুষেরা ও সুযোগ সন্ধানী হয়ে গেছে।
তাদের ভাব তারা অনেক কিছু বুঝে অনেক কিছু জানে অনেক কিছু পারে । বৈষম্য এর কারণে ভেঙ্গেছে ভারত বর্ষ ভেঙ্গেছে পাকিস্তান আমরা পেয়েছি বাংলাদেশ । দেশটা এখন এ দেশের মানুষের কিন্তু তা চিন্তা না করে এক শ্রেণীর তথাকথিত মানুষ রুপিদের দাপট প্রতারণা ছলচাতুরী ক্রমেই বেড়েছে। সড়কে বিশৃঙ্গলা, বাজারে বিক্রেতাদের দাপটে ক্রেতা অসহায় শিক্ষা সামগ্রী ঔষধের চড়া মুল্যে সবাই দিশেহারা। শিক্ষা খাত, সেবা খাত, পরিবহন খাতে অচল অবস্থা । কে কতটা লাভবান হবে এ নিয়ে সবাই ব্যাস্ত ।
দীর্ঘ দিনের সমস্যা জমতে জমতে যে ক্রোধের সৃষ্টি হয় সেই খোভ রূপ নিল গণ আন্দোলণে। ঝড়ে গেল বহু জীবন, পঙ্গু হল অনেক। যারা এখন ও বেঁচে থাকার লড়াই করছে। আজো অনেকের খোজ পাইনি তাদের পরিবার। ঘটেছে অনেক লোমহর্ষক ঘটনা তোলপাড় হল সারা বিশ্ব। দেশের মানুষ আরার ও দেখেছে নতুন সপ্ন এটা বাস্তবে রূপ দিতে সময় লাগবে প্রয়োজন সকলের সহযোগিতা কিন্তু তা বাধা গ্রস্থ করতে সড়যন্ত্রের শেষ নাই। যে স¦প্ন নিয়ে এ দেশ বির্নিমাণ করা হবে সেখানে সৃষ্টি করা হচ্ছে নানা জটিলতা অস্থিরতা রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে পুঞ্জিভূত সমস্যা গুলো থেকেই যাবে তাতে লাভ কি ? এগুলো থেকে গেলে ভালো কিছু কি করে আশা করা যায় ? দেশে দেশপ্রেমিক দের অভাব নাই।
আবার দেশ কে পিছিয়ে ফেলতে লোকের অভাব নেই । এ দেশের মানুষ যেমন অতীত কে ভূলে যায় না আবার সহজে ভুলে যেতে সময় লাগে না। আমারা মুখে যাই বলি না কেন হারিয়ে ফেলেছি সম্মান, চেতনা, সহযোগিতা, মানবিকতা, ভদ্রতার মনোভাব। ২০২৪ এর গণ আন্দোলন নিয়ে যতো কথা বলা হচ্ছে এক সময় এটি ও হয়তো স্বার্থ বাদিদের অপতৎপরতায় ধামা চাপা পড়ে যাবে। আমরা কি মনে রাখব তাদের যারা ভলো কিছুর আশায় জীবন উৎসর্গ করে চলে গেছেন,যেমন অতীতে হয়েছে। যারা পঙ্গু হয়েছেন তাদের সে কষ্ট ব্যথা তারাই বুঝছেন,বুঝছেন তাদের পরিবার। ২০২৪ এর গন আন্দোলন এসেছে ৫২,৬৬,৬৯,৭০,৭১ এবং পরবর্তী সময়ের পথ ধরে, সব গুলো একই সূত্রে গাথা। তাই সবগুলোকে ধারণ করে নতুন বছর ২০২৫ এ নিজেকে সংস্কার করে ভালো কিছু করার শপথ নিতে হবে।
উৎশৃঙ্গলতা নয় বাড়াবাড়ি নয় অতি উৎসাহিতা নয়, সহযোগিতা বন্ধুত্ব হৃদতা পূর্ণ মনোভাব নিয়ে হিংসা বিদ্বেশ ঝেড়ে ফেলে আমাদের নিজস্ব ধারায় এ দেশ বির্নিমাণে ভূমিকা রাখতে হবে। দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ্ধসঢ়;এনে বাস্তবমুখি ভাবনা ভাবতে হবে । এ ভূমিকা সফল করতে সময়ের প্রয়োজন।কারণ পুঞ্জিভূত জঞ্জাল খাই খাই মনোবৃত্তি চিরতরে দূর করতে অবশ্যই সময় লাগবে। সবার মধ্যে যদি চেতনা বোধ জাগে আর আমাদের যে নিজস্ব সাংস্কৃতিক ধারা আছে। তা দিয়ে যদি আমরা এ দেশ বির্ণিমান করতে পারি তাহলে সারা বিশ্ব অবাক হয়ে দেখবে আমাদের প্রিয় বাংলাদেশ কে।প্রত্যাশা সকলের সাথে হোক বন্ধুত্ব পূর্ণ বিদ্বেষ মুক্ত অবস্থান। এদেশ হোক বৈষম্য মুক্ত। বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
লেকক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী রাজশাহী ।