ভারতে আমার সিনেমা মুক্তি পাচ্ছে : পরীমণি
Movie 'Phelubaksi'
গ্ল্যামারাস অভিনেত্রী পরীমণি। ভক্তদের মাত করে রেখেছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।
টলিউডে নতুন যাত্রা শুরু করেছেন এই নায়িকা। ১৭ জানুয়ারি কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। কিন্তু মন ভালো নেই তার।
জানা গেছে, তিনি যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। কেননা ভিসা জটিলতায় তাকে থাকতে হচ্ছে দেশেই।
পরী বলেন, ‘মনটা খুবই খারাপ।ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ কাল মুক্তি পাচ্ছে। এটি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্ত ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, ফেলুবক্সীতে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী।