নতুন টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে : মির্জা ফখরুল

Mirza Fakhrul
অনলাইন ডেস্ক : ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন
নতুন টাকা ছাপানোয় দেশে মূল্যস্ফীতি বাড়বে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর.....সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।  

ফখরুল বলেন, ‘চলমান অর্থনীতির সংকট চলাকালে ১০০টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার। জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়বে।

বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেট মেটাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি, লুটপাটের কারণে কার্যত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলো, যা জনগণের ওপর চরম চাপ বাড়াবে।

অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মত টাকা ছাপিয়ে অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এতে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করেন তিনি।

যা জনগণে নাভিশ্বাস উঠবে বলেও জানান বিএনপি মহাসচিব।