এমবিবিএসে প্রথম হওয়া শিক্ষার্থীর নম্বর ৯০.৭৫

Dr. Rubina Yasmin
অনলাইন ডেস্ক : ১৯ জানুয়ারি ২০২৫ ০৫:২০ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ১৯ জানুয়ারি ২০২৫ ০৫:২০ অপরাহ্ন
এমবিবিএসে প্রথম হওয়া শিক্ষার্থীর নম্বর ৯০.৭৫
...... সংগৃহীত ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫। এ নম্বর পেয়ে মেধা তালিকায় কে প্রথম হয়েছেন তা এখনো জানানো হয়নি।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এমনকি ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, দুপুরে ফলাফল প্রকাশ সংক্রান্ত সভায় আজ ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাবে।