এসিআই মোটরস লিমিটেড চাকরি

ACI Motors Limited Jobs
অনলাইন ডেস্ক : ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:৫২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:৫২ অপরাহ্ন
এসিআই মোটরস লিমিটেড চাকরি
......সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড । প্রতিষ্ঠানটি সিনিয়র টেরিটরি ম্যানেজার (কৃষি যন্ত্রপাতি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: সিনিয়র টেরিটরি ম্যানেজার (কৃষি যন্ত্রপাতি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড/এমএস এক্সেল/পাওয়ারপয়েন্টে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন 

অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কেপিআই-ভিত্তিক প্রণোদনা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন 

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৫