চাকরির সুযোগ দিচ্ছে ল্যাবএইড হাসপাতাল ,অনলাইনে আবেদন

LabAid Cancer Hospital Jobs
অনলাইন ডেস্ক : ২০ জানুয়ারি ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২০ জানুয়ারি ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
চাকরির সুযোগ দিচ্ছে ল্যাবএইড হাসপাতাল ,অনলাইনে আবেদন
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যাট এবং ট্যাক্স বিভাগ সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: ভ্যাট এবং ট্যাক্স

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইনান্সে এমবিএস/এমবিএ

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস স্যুট এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা।

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৫