নিয়ামতপুরে ৮৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মুরগি ও খাদ্য বিতরণ

Distribution of chicken and food to 843 small communities
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২১ জানুয়ারি ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন
নিয়ামতপুরে  ৮৪৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে  মুরগি ও খাদ্য বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে  উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, " সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প" এর আওতায় ৮৪৩ জন উপকারভোগীর প্রত্যেককে  ২০ টা মুরগি ও ৯ কেজি খাদ্য বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান।  শুভেচ্ছা বক্তব্য রাখেন  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ  আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ এর  ডিজিএম মোসাদ্দেকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ,উপকারভোগী, সাংবাদিক প্রমুখ। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার  জান্নাতুন ফেরদৌস সঞ্চালনা করেন।