এসএসসি পাসেই পল্লী বিদ্যুৎ নিয়োগ

Rural electricity
অনলাইন ডেস্ক: ১৫ জানুয়ারি ২০২৪ ১০:০৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৫ জানুয়ারি ২০২৪ ১০:০৭ অপরাহ্ন
এসএসসি পাসেই পল্লী বিদ্যুৎ নিয়োগ

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

১৭ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ৩৫ জন

পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ৩৫টি 

বেতন: ১৪,৭০০ টাকা (মাসিক)। এছাড়াও অন্যান্য ভাতাদি দেওয়া হবে।  

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

কর্মস্থল: নোয়াখালী 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর  

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ০৬ ফেব্রুয়ারি ২০২৪।