প্রয়াত সাধারণ সম্পাদক সবীন মুন্ডার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
জাতীয় আদিবাসী পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক সবীন মুন্ডার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার চারটাই জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যালয় গণকপাড়ায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সভাপতিতে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ , জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য ও সাবেক রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি),কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার,পবার সভাপতি মুকুল বিশ্বাস , আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার মাহাতো, প্রয়াত সাধারণ সম্পাদক ৫ফেব্রুয়ারি ২০২২ পরলোক গমন করেন।