গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোমস্তাপুর উপজেলার ৩নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। আরোও উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রাকিব উদ্দিন, হিসাব রক্ষক দেলোয়ার হোসেনসহ পরিষদের সকল সদস্য বৃন্দু , মুক্তিযোদ্ধা, ইমাম, পুরহিত, শিক্ষার্থী, কৃষক, ঋআদিবাসী লিডারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর মাধ্যমে সভায় ভিডিও প্রদর্শন। এছারা গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।