আজ বিশ্ব বেতার দিবস ২০২৫ পালিত

World Radio Day
ছোটন সরদার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন
আজ বিশ্ব বেতার দিবস ২০২৫ পালিত
আজ বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। ......প্রতীকী ছবি

আজ বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। বেতার ও জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বেতার দিবস ২০২৫ পালিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার সকাল নয়টায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে, বনার্ঢ র‌্যালির মধ্যদিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।

এরপর বেতার কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড.সালেহ হাসান নকীব।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী  মেডিকেল কলেজের অধক্ষ্য অধ্যাপক ড.খন্দকার মোঃ ফয়সাল আলম,সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার রাজশাহী আঞ্চলিক পরিচালক কিশোররঞ্জন মল্লিক,।

প্রধান অতিথি  প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন জনযোগাযোগে বেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি তার বক্তব্যে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারের ভূমিকা ও শিল্পীদের অবদানকে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ  বেতার অগ্রণী ভূমিকা রাখবে এ প্রত্যাশা করেন। শেষ পর্বে ছিল বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ।