চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ সম্পন্ন
চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর ২য় আন্ত: ক্লাব উশু কুংফু চ্যাম্পিনশীপ-২০২৫ সম্পন্ন হয়েছে।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে ২ দিনব্যাপি চ্যাম্পিয়নশীপে ৩টি দল অংশগ্রহণ করে। দল গুলো হলো চাইনিজ উশু স্কুল কক্সবাজার, কক্সবাজার চাইনিজ উশু একাডেমি ও কক্সবাজার উশু ইনস্টিটিউশন।
গতকাল চাইনিজ উশু স্কুল কক্সবাজার সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, বাংলাদেশ কুংফু এসোসিয়েশন সাধারণ সম্পাদক রবিউল আউয়াল স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, কারাতে প্রশিক্ষক উদয় শংকর পাল মিঠু ও জেকেএ সভাপতি তপন কুমার দত্ত।
খেলা পরিচালনা করেন উশু স্কুল কক্সবাজার এর প্রশিক্ষক সাজ্জাদ হোসেন, ঢাকা থেকে আগত সাউথ এশিয়ান ও এশিয়ান জাজবৃন্দ।
সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক সিরাজুল হক।
উল্লেখ্য, চাইনিজ উশু স্কুল কক্সবাজার এর সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের মায়ের মৃত্যুজনিত কারণে বাড়িতে অবস্থান করায় টুর্নামেন্টে তিনি উপস্থিত থাকতে পারেননি। টুর্নামেন্ট আয়োজনে তার ভূমিকা ছিলো প্রশংসনীয়।