সেক্যুলার প্রগতিশীল গোষ্ঠী নিজেদের সিলেবাসের বাইরে অন্য কিছু বোঝেন না
সেক্যুলার প্রগতিশীল গোষ্ঠী নিজেদের সিলেবাসের বাইরে অন্য কিছু বোঝেন না বলে মন্তব্য করেছেন ইসলামী লেখক, গবেষক ও এক্টিভিস্ট আসিফ আদনান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সেক্যূলার-প্রগতিশীল গোষ্ঠী নিজেদের সিলেবাসের বাইরে অন্য কথা বোঝেন না। যতো সহজভাবেই বলা হোক না কেন, তারা কেন যেন প্রসেস করতে পারেন না। বুদ্ধি প্রতিবন্ধী আর ইচ্ছা করে অবুঝ থাকতে চাওয়া লোকদের বোঝানোর চেষ্টা করা বৃথা।
তাঁর দেয়া দীর্ঘ পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে জঘন্য কটূক্তি করা সোহেল গালিবকে গ্রেফতার করা হয়েছে। এবং বরাবরের মতোই সেক্যূলার-প্রগতিশীলরা এই অবমাননাকারীর পক্ষে কুযুক্তির থালা সাজিয়ে বসেছে। কবিতার অ্যাস্থেটিক্স থেকে শুরু করে বাকস্বাধীনতার আলাপের সাথে যুক্ত হয়েছে 'গালিব আপনাদেরই লোক' - এসব বস্তিমার্কা যুক্তি।
সেক্যূলার-প্রগতিশীল গোষ্ঠী নিজেদের সিলেবাসের বাইরে অন্য কথা বোঝেন না। যতো সহজভাবেই বলা হোক না কেন, তারা কেন যেন প্রসেস করতে পারেন না। বুদ্ধি প্রতিবন্ধী আর ইচ্ছা করে অবুঝ থাকতে চাওয়া লোকদের বোঝানোর চেষ্টা করা বৃথা। তাও চেষ্টা করছি:
ইসলাম আর সেক্যূলার চিন্তার পাটাতন এক না। এখানে মৌলিক পার্থক্য আছে। ওয়ার্ল্ডভিউতে আকাশ-পাতালের দূরত্ব। তাই মূল্যবোধ এবং প্রায়োরিটির হায়ারার্কিতেও পার্থক্য আছে। দর্শনে অ্যাক্সিওলজি নামে একটা ব্যাপার আছে। লুক ইট আপ। আপনার অ্যাক্সিওলজি আর আমাদের অ্যাক্সিওলজি এক না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাহমাতুললীল আলামীন। আমাদের সবার জান, মাল, পরিবারের চেয়ে তাঁর মূল্য বেশি। আমাদের সবার রক্তের চেয়ে তাঁর শান বেশি মূল্যবান। কাজেই যে ভাবে, যে প্রেক্ষিতে, যে অজুহাতেই হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যে ধরণের শব্দ সোহেল গালিব নামের জানোয়ার ব্যবহার করেছে সেটা ইসলামে গ্রহণযোগ্য না।
সে নবীপ্রেমের নামে হাজার কোটি কবিতা লিখলেও কিছু যায় আসে না।কবিতার অ্যাস্থেটিক্স, পোয়েটিক লাইসেন্স আর বাকস্বাধীনতার আলাপ এখানে মূল্যহীন। ইস্যু এর চেয়ে আরও অনেক বড় বিষয়ের।
সোহেল গালিব নামের জানোয়ারের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। এটা আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ফয়সালা। আমরা তাঁদেরকে অনুসরণ করি। আপনাদের না। আপনার মূল্যবোধের আলাপ আমাদের ওপর চাপিয়ে দিতে পারেন না।
এসব কলোনিয়াল মেন্টালিটি থেকে বের হয়ে আসেন। এতো দশক পরও বাদামী সাহেব সাজার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, ব্যাপারটা চরম ক্রিঞ্জ। নিজেরা কাঁদার মধ্যে নেমে গড়াগড়ি করছেন, আমাদের টেনে এখানে নামাবেন না। আমাদের পূর্বপুরুষেরা সাদা কলোনিয়ালদের বিরুদ্ধেও বারবার বিদ্রোহ করেছেন, বাদামী কলোনিয়ালদের পাত্তা দেয়ার কারণ নাই।
সোহেল গালিব আমাদের লোক না। সে সেক্যূলার-প্রগতিশীলদের লোক, তাই তারা তার এই জঘন্য অপরাধকে ডিফেন্ড করতে বিবৃতিবাজি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অশ্লীল কথা বলা প্রত্যেকটা জানোয়ার পুরো দুনিয়ার সব মুসলিমদের শত্রু। আর তাই মুসলিমরা তার শাস্তি চাচ্ছে।