রাজশাহীতে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিলে বক্তারা
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরের কোর্ট একাডেমি স্কুল মাঠে তারেক জিয়া পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখা।
বক্তারা বলেন, রাজনীতি মানে চাদাবাজি না, সন্ত্রাসী না। রাজনীতি মানে দেশের মানুষকে ভালবেসে দেশকে অগ্ৰগামী করা। দেশের সার্বিক উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার উপস্থিত বক্তিতায় বলেন, এই পবিত্র শবেবরত এর রাতে আমরা দোয়া করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য। আমরা মহান আল্লাহ তালার কাছে মরহুম নেতা আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনার জন্য দোয়া করবো। তিনি যেনো আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রধান অতিথি আরো বলেন, পূর্ববর্তী সময়গুলোতে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোন সভা সমাবেশ করতে দেয়নি। পুলিশ দিয়ে বিগত ১৬ বছর যে জুলুম নির্যাতন করেছে তা অকল্পনীয়।
বক্তারা আরো বলেন, বিএনপি দেশবাসিকে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকার সেই ভাটাধিকার হরণ করেছিল।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আবু আহমেদ লাল্টূ, মহানগর বিএনপির বোয়ালিয়া পূর্বের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ বক্তা ছিলেন, তারেক জিয়া পরিষদের রাজশাহী মহানগর শাখার আহবায়ক সোহেল রানা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, তারেক জিয়া পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি জে এস আনসারি সোহেল। সঞ্চালনায় ছিলেন, তারেক জিয়া পরিষদের নগর সদস্য সচিব বুলবুল ইসলাম সুইট।