কক্সবাজারে বেলাল উদ্দিন চৌধুরী ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আনসারী ফাউন্ডেশন
কক্সবাজার পৌরসভার ইনডোরে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আনসারী ফাউন্ডেশন তাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে।
গতকাল বেলাল উদ্দিন চৌধুরী আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ৪র্থ আসরে অনূর্ধ্ব ২২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আনসারী ফাউন্ডেশন। যার কর্ণধার বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহজাহান আনসারী। রানার্সআপ কলাতলি ব্যাডমিন্টন ক্লাব।
অপর খেলায় স্পোর্টস ক্লাব পূর্ব পাহাড়তলী চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ বদরমোকাম স্পোটিং ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সাবেক সফল কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ।
জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড় আজাদ হাসান আজাদ, ক্রীড়া সংগঠক ও ব্যাংকার এম. জাহেদ উল্লাহ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোপা সেন ও ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্ট আয়োজক বেলাল উদ্দিন চৌধুরী ব্যাডমিন্টন একাডেমির প্রধান ও প্রশিক্ষক বেলাল উদ্দিন চৌধুরী ও পরিচালক ফয়সাল উল আলম।