সার্টিফিকেট নেননি বীর মুক্তিযোদ্ধা আতাউল হক

Ataul Haque
ওয়ালিউর রহমান বাবু ০৯ মার্চ ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমান বাবু ০৯ মার্চ ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন
সার্টিফিকেট নেননি বীর মুক্তিযোদ্ধা আতাউল হক
রাজশাহী জেলা সদরের সাল বাগান এলাকায় স্বাধীনতা কামীদের ট্রেনিং স্থল। (বর্তমানে সমাজসেবা দপ্তর)

ক্ষণজন্মা বীর মুক্তিযোদ্ধা আতাউল হক ছিলেন একজন জীবন সংগ্রামী শিক্ষাবীদ এ মানুয়টির জন্ম রাজশাহী জেলা সদরের পশ্চিমে গোদাগাড়ী থানার নবগ্রামে। মা বাবার দ্বিতীয় সন্তান আতাউল হক স্কুল জীবন শেষে রাজশাহী জেলা সদরে এসে সিটি কলেজে ভর্তি হন। রাত্রী কালিন সেশনে বি.কম. এ পড়ার সময় রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়ে যান। ১৯৬৯ সালে রাজশাহী সিটি কলেজে পড়ার পাশাপাশি রাজশাহী জেলার সপুরা ম্যাপ ফ্যাক্টরি অন্নদা প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন এ সময় ১৮ ফেব্রুয়ারি তার সাথে থাকা গণ আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেয়া  সঙ্গী ছাত্রনেতা নূরূল ইসলাম শহিদ হন। ১৯৭১ সালে নিজেকে প্রস্তুত করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মাঠে (সমাজসেবা দপ্তর) ট্রেনিং নেবার সময়  রাজশাহী স্টেডিয়ামে করা পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প থেকে এক অফিসার লোক মারফোত তাকে ও তার সঙ্গিদের প্রতিদিন ট্রেনিং শেষে নাস্তা করার নিমন্ত্রণ পাঠান।তাকে ধরা হবে খবর পেয়ে আতাউল হক তানোর অঞ্চলে চলে যান। পাকিস্তানি সৈন্যরা তার সপুরাস্থ ঘর আক্রমণ করে বই, খাতা, পোশাক পুড়িয়ে দেয়।


মুক্তিযুদ্ধে ভূমিকা রেখে ও তিনি সার্টিফিকেট নেন নি। তিনি বলেন দেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছেন বাড়তি কোন সুযোগ নেয়ার জন্য নয়। কিন্তু এই বীর যোদ্ধার কোন মুল্যায়ন করা হয় নি।

তথ্য সুত্র: বীর মুক্তিযোদ্ধা আতাউল হকের সন্তান রফিকুল হক তুহিন।

লেখক, তথ্য সংগ্রাহক, সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী।