দিল্লিতে চুরি হওয়া মোবাইল ফোন বিক্রি হচ্ছে বাংলাদেশে

Mobile phones are being sold in Bangladesh.
অনলাইন ডেস্ক ১১ মার্চ ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১১ মার্চ ২০২৫ ০১:৩৫ অপরাহ্ন
দিল্লিতে চুরি হওয়া মোবাইল ফোন বিক্রি হচ্ছে বাংলাদেশে
.......সংগৃহীত ছবি

বাংলাদেশে পাচার হতে থাকা চুরি হওয়া মোবাইল ফোনের একটি আন্তর্জাতিক চক্র দিল্লি পুলিশের অভিযানে ধরা পড়েছে। পুলিশ জানায়, দিল্লির মেট্রো স্টেশন, গণপরিবহন এবং ব্যস্ত বাজার থেকে মোবাইল ফোন চুরি করে দ্রুত শহরের বাইরে পাঠানো হতো, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর এগুলো বাংলাদেশে পাচার করা হতো।

রোববার (৯ মার্চ)  দিল্লি পুলিশের অপরাধ বিভাগ পশ্চিমবঙ্গের অভিযানে এক চোরাকারবারি কাছ থেকে প্রায় ২০ লাখ রুপি মূল্যের ৪৮টি দামি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া উত্তর দিল্লির কোটওয়ালির সালিমগড় বাইপাস এলাকায় চুরি করার সময় আবদুশ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আবদুশ এই চক্রের একটি গুরুত্বপূর্ণ সদস্য, যারা মোবাইল ফোন চুরি, পাচার এবং আন্তর্জাতিক বাজারে বেআইনিভাবে বিক্রি করতো। চক্রটি রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন, গণপরিবহন এবং জনাকীর্ণ বাজার থেকে মোবাইল ফোন চুরি করে সেগুলো বাংলাদেশ ও নেপালে পাচার করে থাকে।ৎ

আবদুশের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, তিনি গত দেড় বছর ধরে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ৮০০টিরও বেশি চুরি হওয়া মোবাইল পাচার করেছেন। তিনি আর্থিক সমস্যায় ভুগছিলেন এবং দ্রুত টাকা আয়ের জন্য এই অবৈধ কাজে জড়িয়ে পড়েন।

অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার আদিত্য গৌতম বলেন, চুরি হওয়া মোবাইল ফোনগুলি দ্রুত দিল্লি- এনসিআর এলাকা থেকে সরিয়ে নেওয়া হতো, যাতে পুলিশ সহজে খুঁজে না পায়। এরপর এগুলো কম দামে চোরাকারবারিদের কাছে বিক্রি করা হতো, যারা সেগুলো পশ্চিমবঙ্গে পাঠাত। সেখান থেকে মোবাইলগুলোর কিছু কিছু মেরামত করা হতো এবং পরে সেগুলো বাংলাদেশে পাচার করা হতো, যেখানে এগুলো অবৈধভাবে ৮,০০০-১০,০০০ রুপি দামে বিক্রি হতো।