আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ ভবন উদ্বোধন করলেন

Antonio Guterres
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০১:৩২ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০১:৩২ অপরাহ্ন
জাতিসংঘ ভবন উদ্বোধন করলেন
শনিবার সকালে ইউএন হাউসের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

রাজধানীর গুলশানে ‘ইউএন হাউস’ বা জাতিসংঘ ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে এটির উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।