৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফল রাঙ্গামাটি জিতেছে
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সফররত রাঙ্গামাটি জেলা ১০৫ রানের বিশাল ব্যবধানে শেরপুর জেলাকে হারায় । টস জয়ী রাঙাগামাটি ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ আমিনুল ৩১ ও সাদ্দাম হোসেন ২৩ রান করে।
বিপক্ষ দলের পক্ষে পারভেজ দত্ত ৩৫ রানে ৪টি, সাখাওয়াত ৪০ ও আলামিন ২৯ রানে ২টি করে উইকেট নেন। ১৭০ রানের টার্গেট নিয়ে শেরপুর জেলা ব্যাট করতে নেমে ২৯.৫ ওভাওে ৬৪ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ এম হাসান ১৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাদ্দাম ১১ রানে ২টি,রাসেদুল ১৭ রানে ৩টি ও হুমায়ুন কবির ৯ রানে ২টি উইকেট নেন। আজ বিরতী কাল মঙ্গলবার রাঙ্গামাটি ও গাজিপুর জেলা অংশ নেবে।
এদিকে বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় সফররত রাজশাহী ১২৬ রানের বিশাল ব্যবধানে ঝালুকাঠি জেলাকে হারায়। টস জয়ী রাজশাহী ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ শিখদার৩৭ ও কামরান হাফিজ ৬৯ রান করে।
বিপক্ষ দলের পক্ষে এম ডি ইসলাম৬১ রানে ৩টি,তৌহিদুল ৫৮, ফাইসাল তালুকদার ৩০ ও রাকিব ৪১ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ঝালুকাঠি জেলা ব্যাট করতে নেমে ২৯.১ ওভাওে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ এমডি ইসলাম খলিফা ৪২ রান করে। বিপক্ষ দলের পক্ষে বাকের হোসেন ২৯ রানে ৫টি ও আমিরুজ্জামান ২৬ রানে ৩টি উইকেট নেন।