আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠালো চীন

Eight satellites
অনলাইন ডেস্ক : ১৮ মার্চ ২০২৫ ০৭:১২ অপরাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক : ১৮ মার্চ ২০২৫ ০৭:১২ অপরাহ্ন
আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠালো চীন
চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরও আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। ......সংগৃহীত ছবি

চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরও আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বেইজিং সময় বিকাল ৪টা ৭ মিনিটে সেরেস-১ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এ মিশনের মাধ্যমে আরও দুটি স্যাটেলাইট এয়ারস্যাট ০৬ ও ০৭ উৎক্ষেপণ করা হয়। এটি ছিল সেরেস-১ ক্যারিয়ার রকেটের ১৮তম ফ্লাইট। স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং আয়নোস্ফিয়ারের ইলেকট্রন ঘনত্বের তথ্য সংগ্রহ করতে সক্ষম।এই স্যাটেলাইটপুঞ্জের লক্ষ্য হলো একটি রিয়েল-টাইম বায়ুমণ্ডলীয় ও আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, যা বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস এবং শিল্পখাতে প্রয়োগ করা যাবে।

অন্যদিকে, বেইজিং-ভিত্তিক রকেট কোম্পানি গ্যালাকটিক এনার্জি এখন পর্যন্ত ১৭টি সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। তাদের সর্বশেষ মিশনটি ছিল ২০২৫ সালে চীনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ।

 সূত্র: সিএমজি