ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল

29 thousand metric tons of rice
অনলাইন ডেস্ক : ২২ মার্চ ২০২৫ ০৮:২৪ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ২২ মার্চ ২০২৫ ০৮:২৪ অপরাহ্ন
ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল
ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে এভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।......সংগৃহীত ছবি

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে এভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (২২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে তৃতীয় চালানের আতপ চাল নিয়ে এমভি ডিনারেস শিপ বন্দরে নোঙরে করে।

ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি  চালানে মোট ৩০ হাজার তিনশ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।