তামিমের শারীরিক অবস্থার সবশেষ জানা গেল

Tamim Iqbal
অনলাইন ডেস্ক ২৪ মার্চ ২০২৫ ০১:০৭ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২৪ মার্চ ২০২৫ ০১:০৭ অপরাহ্ন
তামিমের শারীরিক অবস্থার সবশেষ জানা গেল
তামিম ইকবাল......সংগৃহীত ছবি

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুলুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিং করতে নামেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান। 

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে কেপিজে হাসপাতালে (সাবেক ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে) নেয়া হয়েছে তাকে। 

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। 

এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে   তিনি জানিয়েছিলেন, সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।