রমজানে স্ত্রীর সঙ্গে শয্যাযাপন করলে যা করণীয়

What to do if you sleep with your wife during Ramadan
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৫ ০১:৪২ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৫ ০১:৪২ অপরাহ্ন
রমজানে স্ত্রীর সঙ্গে শয্যাযাপন করলে যা করণীয়
......সংগৃহীত ছবি

রমজান মাসে রোজা রাখা একটি ফরজ বিধান। এ সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বেঁচে থাকা কর্তব্য। এমনকি কেউ ইচ্ছাকৃত এসব কাজ করে রোজা ভঙ্গ করলে তাকে কাফফারা দিতে হবে। এর কাফফারা হলো, দাসমুক্তি বা লাগাতার দুই মাস রোজা রাখা বা ৬০ জন অভাবীকে খাবার দেওয়া।

হাদিস শরিফে এসেছে,

- أنَّ رجلًا أفطر في رمضانَ في زمنِ النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فأمره رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أن يُكفِّر بعتقِ رقبةٍ أو صيامِ شهرين متتابعين أو إطعامِ ستين مسكينًا فقال لا أجدُ فأُتيَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ بعَرَقٍ فيه تمرٌ فقال خُذ هذا فتصدقْ به فقال يا رسولَ اللهِ إني لا أجدُ أحدًا أحوجَ إليه مني فضحِك رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ حتى بدت أنيابُه ثم قال كُلْهُ

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেন, তোমার কী হয়েছে? ওই ব্যক্তি বলল, আমি রমজান মাসে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করেছি। তিনি বলেন, তুমি কি একজন দাস মুক্ত করতে পারবে? ওই ব্যক্তি বলল, না। তিনি বলেন, তাহলে তুমি কি দুই মাস লাগাতার রোজা রাখতে পারবে? ওই ব্যক্তি বলল, না।

তিনি বলেন, তুমি কি ষাটজন অভাবীকে খাবার খাওয়াতে পারবে? ওই ব্যক্তি বলল, না। তখন রাসুল (সা.) বলেন, তাহলে তুমি বসো। ওই ব্যক্তি বসে থাকে। এরপর রাসুল (সা.)-এর কাছে একটি ঝুড়ি আসে যেখানে খেজুর ছিল।

রাসুল (সা.) বলেন, এটাও না এবং সদকা কোরো। ওই ব্যক্তি বলল, আমার চেয়ে বেশি অভাবীর কাছে? তখন রাসুল (সা.) হেসে ফেলেন। এমনকি তার মাড়ির দাঁত দেখা যায়। অতঃপর রাসুল (সা.) বলেন, ‘তুমি তা তোমার পরিবারকে খাওয়াবে।’ (বুখারি, হাদিস : ৬৭০৯)