জেনে নিন, দ্রুত ওজন কমানোর কার্যকর ৭টি টিপস
অতিরিক্ত ওজন শরীরে একাধিক রোগের কারণ হতে পারে। বর্তমানে বাড়তি ওজন নিয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মেদ ঝরানোর জন্য কেউ জিমে গিয়ে পরিশ্রম করেন, কেউ ডায়েট মেনে চলেন।
তবে দ্রুত ওজন কমানো সহজ কাজ নয় এবং শরীরের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে।
তবে কিছু সহজ নিয়ম মেনে চললে স্বাস্থ্যকরভাবে মেদ ঝরানো সম্ভব।
চলুন, জেনে নিই দ্রুত ওজন কমানোর কার্যকর ৭টি টিপস।
ক্যালোরির দিকে নজর দিন
ওজন কমানোর মূল বিষয় হলো ক্যালোরির দিকে নজর দেওয়া। যেসব খাবারে বেশি ক্যালোরি আছে, সেগুলো কম খান।
আপনার বয়স ও ওজন অনুযায়ী যতটুকু ক্যালোরি প্রয়োজন, তার চেয়ে কম খাওয়ার চেষ্টা করুন।
সকালের নাস্তায় সবজি রাখুন
ওজন কমাতে সকালের নাস্তায় সবজি, প্রোটিন ও ফ্যাট রাখুন। এর ফলে ৪-৫ ঘণ্টা পেট ভরা থাকবে।
প্রতিটি খাবারে ফাইবার রাখুন
প্রতিটি খাবারে অন্তত ২৫-৩৫ গ্রাম ফাইবার রাখার চেষ্টা করুন।
আপেল, ডাল, ওটসের মতো ফাইবার যুক্ত খাবার ওজন কমাতে সহায়তা করে।
অযথা স্ন্যাকস খাওয়া থেকে বিরত থাকুন
ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের মাঝে অযথা স্ন্যাকস খাওয়া উচিত নয়।
প্রতিদিন ছোট লক্ষ্য স্থির করুন
ওজন কমাতে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য স্থির করুন। যেমন, সকালে ২০ মিনিট মর্নিং ওয়াক, খাওয়ার পরে ২০ মিনিট হাঁটা এবং সন্ধ্যেবেলায় ৩০-৪০ মিনিট হাঁটার মাধ্যমে সহজেই ১০,০০০ স্টেপের লক্ষ্য পূরণ করা সম্ভব।
হাইড্রেটেড থাকুন
শরীর ভালো রাখার পাশাপাশি ওজন কমাতে পর্যাপ্ত জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সারা দিন ধীরে ধীরে পানি পান করলে ডিহাইড্রেশনের সমস্যা হবে না।
বেশি প্রোটিন খান
মেদ ঝরাতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্যান্ডউইচে ডিমের সাদা অংশ বা কটেজ চিজ ব্যবহার করতে পারেন, মুরগির লেগ পিসের চেয়ে বুকের অংশে আমিষ বেশি থাকে।
এই ৭টি সহজ টিপস মেনে চললে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সম্ভব।
সূত্র : আজকাল