বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত, নাসার সঙ্গে চুক্তি

Preparations for investment conference finalized
অনলাইন ডেস্ক ০৬ এপ্রিল ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৬ এপ্রিল ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন
বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত, নাসার সঙ্গে চুক্তি
বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত, হবে নাসার সঙ্গে চুক্তি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে। সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারিকে পুরস্কার দেওয়া হবে।

আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামীকাল ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে ৫ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন। আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।