চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

National and International Sports Day
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন খেলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

'তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন ' স্লোগানে নানা কর্মসুচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে দিবসটি উদযাপন করে।

এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়।এখানে আলোচনা সভা ও প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মসুচিতে জেলা প্রশাসক আব্দুস সামাদ,জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদস্যবৃন্দ, ক্রীড়া সংগঠক বৃন্দ ও খেলোয়াড়েরা অংশগ্রহণ করে।