প্যানিক হওয়ার কিছু নেই, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে

Shafiqul Alam
অনলাইন ডেস্ক ০৭ এপ্রিল ২০২৫ ০৮:৩০ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৭ এপ্রিল ২০২৫ ০৮:৩০ অপরাহ্ন
প্যানিক হওয়ার কিছু নেই, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে
প্রেস সচিব

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্যানিক হওয়ার কিছু নেই। আমরা বারবার বলছি যে আমরা এমন কিছু পদক্ষেপ নেবো যাতে বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ বাস্তবায়নে শুল্ক স্থগিতে চিঠি

শফিকুল আলম বলেন, ৬ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে ভালো সভা হয়। সেখানে বিজিএমই’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের আশ্বস্ত করা হয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে রপ্তানি বরং বাড়বে, কমবে না।

মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া চিঠি একটি বড় মেসেজ বলে তিনি উল্লেখ করেন।