গরমে আমের আচার বানাচ্ছেন , জেনে নিই

Mango Pickle
অনলাইন ডেস্ক : ২৩ এপ্রিল ২০২৫ ০৬:০০ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ২৩ এপ্রিল ২০২৫ ০৬:০০ অপরাহ্ন
গরমে আমের আচার বানাচ্ছেন  , জেনে নিই
.....সংগৃহীত ছবি

আগে বাড়িতে গরমকালে নানা ধরণের আচার বানাতো হতো। তার মধ্যে আমের আচার ছিল অবশ্যই। এখন যদিও ব্যস্ত জীবনে এই রেওয়াজ অনেকটাই কমেছে, তবে একেবারে হারিয়ে যায় নি। অনেকেই এখনও ঘরে আমের আচার তৈরি করেন।

তবে সঠিক স্বাদ পেতে গেলে কিছু মৌলিক ভুল এড়িয়ে চলা দরকার। চলুন, জেনে নিই।

কোন আম নেবেন?

আচার বানাতে ভুলেও পাকা আম ব্যবহার করবেন না। তাতে আচার কাদায় পরিণত হবে।

সবসময় কাঁচা ও শক্ত আম বেছে নিন। এতে আচার হবে সুস্বাদু ও টেকসই।

ধোয়ার নিয়ম

বাজার থেকে এনে আগে আমের বোঁটা কেটে ফেলুন। পুরো আম ভালোভাবে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন।

তারপরই কাটুন। ভেজা অবস্থায় আম কাটলে আচার দ্রুত নষ্ট হতে পারে।

মসলা দেওয়া ও রোদে শুকানো

কাটা আমে লবণ ও পছন্দমতো মসলা মিশিয়ে নিন। তারপর রোদে দিন। আম থেকে পানি বেরিয়ে যাবে।

কয়েকদিন রোদে রেখে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

তেলে ডোবানো

আচারের স্বাদের বড় একটি অংশ নির্ভর করে কোন তেল ব্যবহার করছেন তার উপর। সরিষার তেল ব্যবহার করুন। এতে আচার আরও সুগন্ধি ও সুস্বাদু হবে। আমগুলো তেলে ডুবিয়ে কমপক্ষে ৭ দিন রেখে দিন। এই সময়ের মধ্যেই আম তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং স্বাদও গাঢ় হবে।

সূত্র : সংবাদ প্রতিদিন