গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে যে ৩টি ফল খাবেন

3 fruits to eat to maintain skin moisture in summer
অনলাইন ডেস্ক : ২৬ এপ্রিল ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ২৬ এপ্রিল ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ন
গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে যে  ৩টি ফল খাবেন
.....সংগৃহীত ছবি

গ্রীষ্মে অতিরিক্ত রোদে যেমন শরীরের আর্দ্রতা নষ্ট হয়, তেমনই কমে যায় ত্বকের আর্দ্র ভাবও। অথচ ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য সবার আগে তার আর্দ্রতা বজায় রাখা জরুরি। ত্বকের আর্দ্র ভাব নষ্ট হলে বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বকে। চলে যায় টানটান ভাব এবং ঔজ্জ্বল্য। গ্রীষ্মে তাই শরীর এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ভরসা রাখতে পারেন তিন ফলে।

১। তরমুজ

যেমন সুস্বাদু, তেমনই শরীরে জলের জোগান দেওয়ার জন্যও আদর্শ এই ফল। তরমুজের ৯০ শতাংশই জল। গরমের এই ফল শরীরের পাশপাশি ত্বকও ভাল রাখতে পারে। বাড়তি পাওনা হিসেবে ভিটামিন এবং খনিজ তো রয়েছেই।

২। শসা

শসাকে ফলের থেকে সবজি ভাবা হয় বেশি। তবে শরীরকে আর্দ্রতা জোগাতে শসা তরমুজের থেকেও বেশি উৎকৃষ্ট। এই ফলের ৯৫ শতাংশই জলে ভরা। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি, তাকে আর্দ্র রাখার জন্য অত্যন্ত কার্যকরী শসা।

৩। আম

গরমের ফল আমে ৮০-৮৪ শতাংশ পর্যন্ত জল রয়েছে। গরমে শরীরকে ঠান্ডা করার পাশাপাশি ত্বককেও আর্দ্রতা জোগাতে সাহায্য করে আম। তা ছাড়াও আমে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টস, হজমে সহায়ক এনজাইম, ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি যা গরমে শরীর এবং রোদে পোড়া ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে।