ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন কক্সবাজার

football
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন খেলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ অপরাহ্ন
ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন কক্সবাজার
ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন কক্সবাজার

ইউসিবি বাফুফে অ-১৫ জাতীয় ফুটবল লীগের ফাইনালে শক্তিশালী চট্রগ্রাম জেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দল।

শনিবার ২৬ এপ্রিল বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ। 

ফুটবল লীগ বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: ছিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইকবাল মো: শামসুল হুদা, ভুলু বড়ুয়া ও আবছার উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ইউসিবি কর্মকর্তা, ডিএসএ, ডিএফএ নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিক সহ বিভিন্নস্তরের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।